মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

চীনের সিচুয়ানে শক্তিশালী ভূমিকম্প : নিহত-২

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৭১ বার

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দুজন নিহত ও অনেক লোক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার প্রথম প্রহরে ভূ-পৃষ্ঠের স্বল্প গভীরে এ ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় উদ্ধার কর্মীরা দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ের জরুরি তৎপরতা শুরু করেছে। 

এএফপির খবরে বলা হয়, দেশটির মেগাসিটি চংকিংয়ের প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে লুক্সিয়ান কাউন্টিতে বৃহস্পতিবার ভোর রাতের আগে এ ভূমিকম্প আঘাত হানে।  মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪ ভাগ। তবে চীনের ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টার জানায়, এর মাত্রা ছিল ৬ দশমিক।  উভয় সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।  চীনের জাতীয় ভূমিকম্প কর্তৃপক্ষ জানায়, এ ভূমিকম্পে দুজন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।  কর্তৃপক্ষ আরো জানায়, এতে লুক্সিয়ানে অনেক ঘরবাড়ি ধসে পড়েছে এবং আরো বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ভূমিকম্পের ঘটনায় হাজার হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাষ্ট্র পরিচালিত সিজিটিএন দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।  সিচুয়ানের স্থানীয় সরকার জানায়, ভূমিকম্পের কারণে অনেক বিদ্যুত লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৬২ হাজার পরিবার বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  উল্লেখ্য, ২০০৮ সালে চীনের সিচুয়ান প্রদেশে রিখটার স্কেলে ৭ দশমিক ৯ ভাগ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৮৭ হাজার মানুষ প্রাণ হারান বা নিখোঁজ হন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories