রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

শরীয়তপুরে প্রধান শিক্ষক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪২ বার

শরীয়তপুরের পালং থানার চিকন্দী আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ আজাদকে হত্যার ঘটনায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- চান মিয়া খান, নুরুজ্জামান খান, জাহাঙ্গীর মাদবর ও জুলহাস মাদবর। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবদুল হালিম মোল্লা, ফারুক খান, আজিজুর মাদবর, জলিল মাদবর, আজাহার মাদবর, লাল মিয়া মীর, মিজান মীর, এমদাদ মাদবর ও আকতার গাজী। এদিকে আরও ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন- আজিবর বালি, খোকন বেপারী, সোহরাব মোল্লা, আজাহার মোল্লা ও আব্দুল খন্দকার। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। ২০১০ সালে আসামিরা শরীয়তপুর জেলার পালং থানার সন্তোষপুরের বাসিন্দা ও চিকন্দী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ আজাদকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুলতান মাহমুদ অভিযোগপত্র দাখিল করেন। এর পর ২০১৬ সালের ২০ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষ বিভিন্ন সময়ে ১৪ জন সাক্ষী আদালতে উপস্থাপন করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories