সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

যশোর অভয়নগরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, যশোর
  • আপলোডের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৩ বার

যশোর জেলার অভয়নগর থানার রাজঘাট গ্রামে নিজ বাড়িতে বোমা তৈরি করতে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। মৃত যুবক শফিকুল ইসলাম (৩০) রাজঘাট গ্রামের মৃত ইব্রাহিম মোল্লার ছেলে।

পুলিশ জানায়, শফিকুল ইসলাম গত ১৩ সেপ্টেম্বর রাতে নিজ বাড়িতে বোমা তৈরি করার সময় বোমার বিস্ফোরণে ঘটনাস্থলে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে বিষয়টি অভয়নগর থানা পুলিশ জানতে পেরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে যশোর এবং খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসা করায়। চিকিৎসার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অভয়নগর থানা পুলিশ স্কটের মাধ্যমে আনলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গলবার দিনগত রাত আড়াইটায় তাকে মৃত ঘোষণা করেন। ঢামেকে নিয়ে আসা অভয়নগর থানার এএসআই এবি আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে ভিকটিমের স্ত্রীকে অভয়নগর থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।  ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories