বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন জর্জ ডব্লিউ বুশ

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪১ বার

মার্কিন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, ৯/১১ হামলার ২০তম বার্ষিকীতে আজ যে অনৈক্য তা যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে তাকে ‘উদ্বিগ্ন’ করছে। ওই সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন।শনিবার (১১ সেপ্টেম্বর) পেনসিলভানিয়ার স্যাঙ্কসভিলে বুশ বলেন, ৯/১১ হামলার পরবর্তী সপ্তাহ ও মাসগুলোতে এক বিস্ময়কর, স্থিতিশীল এবং ঐক্যবদ্ধ জনগণের নেতৃত্ব দিতে পেরেছি সেজন্য আমি গর্বিত। এই স্যাঙ্কসভিলে ৯/১১-এর অপহৃত চতুর্থ বিমানটি বিধ্বস্ত হয়।

তিনি বলেন, ‘যখন আমেরিকার ঐক্যের কথা আসে, তখন সেই দিনগুলো আমাদের নিজেদের থেকে দূরে বলে মনে হয়। আমাদের রাজনীতির অনেক কিছুই ক্রোধ, ভয় এবং বিরক্তির প্রতি নগ্ন আবেদন হয় উঠেছে। এটি আমাদের জাতি এবং আমাদের ভবিষ্যত সম্পর্কে চিন্তিত করে তোলে।’৯/১১ হামলার সময় নিউজার্সি থেকে সান ফ্রান্সিসকোগামী ইউনাইটেড এয়ার লাইন্সের ফ্লাইট ৯৩, বোয়িং ৭৫৭ স্যাঙ্কসভিলে বিধ্বস্ত হলে ৪০ জন যাত্রী এবং ৪ জন হাইজাকার নিহত হয়।বুশ বলেন, ‘নির্বাচনের পর থেকে কিছু রাজনৈতিক নেতার বেপরোয়া আচরণে তিনি ভীত।’ এদিকে, যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার বিষয়ে করা তদন্তের নথি প্রথমবারের মতো প্রকাশ করেছে দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। আজ রোববার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাহী আদেশের পর নথি প্রকাশ করলো এফবিআই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories