অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। কথিত রকেট হামলার জবাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ হামলা চালিয়েছে দখলদার সেনারা। রবিবার সকালে গাজার দেইর আল-বালা শহরের আল-মাগজি শরণার্থী শিবিরে এ হামলা হয় বলে রয়টার্স জানিয়েছে।
হামাসের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরাইল। ইহুদিবাদী দেশটি আরও দাবি করেছে, হামাসের রকেট হামলার প্রতিশোধ নিতে ওই হামলা চালানো হয়েছে।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের মুখপাত্র জানান, রকেট তৈরির স্থান, সুড়ঙ্গ পথ, এবং একাধিক অস্ত্র সংরক্ষণের জায়গাকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। এর আগে শুক্র ও শনিবার কয়েক দফায় গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সম্প্রতি ইসরায়েলি হাই সিকিউরিটি কারাগার থেকে ৬ ফিলিস্তিনি বন্দি পালিয়ে যায়। এর পরই দুই দিন উভয়পক্ষ সংঘাতে জড়াল।
Leave a Reply