মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

পাকিস্তান-তুরস্কের সঙ্গে যৌথ মহড়া চালাবে আজারবাইজান

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৮০ বার

পাকিস্তান ও তুরস্কের সঙ্গে প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া চালাবে আজারবাইজান। আগামী ১২ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত আজারবাইজানের রাজধানী বাকুতে এই মহড়া অনুষ্ঠিত হবে। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘থ্রি ব্রাদার্স – ২০২১’ শীর্ষক এই মহড়ার লক্ষ্য হচ্ছে নিজ নিজ দেশের বিশেষ বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়া।২০২১ সালের জুলাইয়ে আজেরি পার্লামেন্টে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাকু ঘোষণাপত্র গ্রহণ করে আজারবাইজান, তুরস্ক ও পাকিস্তান। নিজ নিজ দেশের পক্ষে স্ব স্ব দেশের স্পিকার এই ঘোষণাপত্র গ্রহণ করেন। এতে সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও আত্মবিশ্বাসের ভিত্তিতে তিন দেশের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। নিজ নিজ অঞ্চলে অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে দেশগুলোর ভূমিকার ওপরও জোর দেওয়া হয় ওই ঘোষণায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories