বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

আইভরিকোস্টে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত-৫

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৯ বার

আইভরিকোস্টের উত্তরাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছে। এ কথা গণমাধ্যমকে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর কর্মকর্তারা। সেনাবাহিনী জানায়, মিগ-২৪ নামের একটি হেলিকপ্টার এ বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের কোন এক সময়ে এ মর্মান্তিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, টোগোলোকায়ির কাছে বুরকিনা ফাসোর সাথে লাগোয়া দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তে এ হেলিকপ্টারের সাহায্যে পর্যবেক্ষণ মিশন চালানো হচ্ছিল। বিবৃতিতে আরো বলা হয়, ওই হেলিকপ্টারে থাকা সকলে প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।উল্লেখ্য, আইভরিকোস্টের সামরিক বাহিনী কয়েকবার সন্দেহভাজন জিহাদিদের হামলার শিকার হয়েছে। বিশেষ করে বুরকিনা ফাসো সীমান্তে তারা এসব হামলার কবলে পড়ে। গত জুনে টোগোলোকায়ি অঞ্চলে শক্তিশালী এক বিস্ফোরণের ঘটনায় দুই সৈন্য ও ফ্রান্সের এক সৈনিক প্রাণ হারান।২০২০ সালের জুনে কাফোলোতে এক হামলায় ১৪ সৈন্য নিহত হন। একই এলাকায় গত মার্চে চালানো আরেক হামলায় তিন সৈন্য প্রাণ হারান।
খবর এএফপি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories