বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০ বছর পর শনাক্ত হলো টুইন টাওয়ার হামলায় নিহতের পরিচয়

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৪ বার

যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ২০ বছর পর নিহত দুই ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন নিউইয়র্ক সিটির প্রধান মেডিকেল পরীক্ষক।বলা হয়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলায় নিহতদের মধ্যে ছিলেন এ দুই ব্যক্তি। যার মধ্যে এক জনের নাম ডরোথি মরগান। এ নিয়ে এখন পর্যন্ত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার শিকার হওয়াদের মধ্যে মোট ১৬৬৭ জনের পরিচয় মিললো।

এর আগে সব শেষ ২০১৯ সালে একজনের পরিচয় শনাক্ত করতে পেরেছিলেন চিকিৎসকরা। দু’দশক পর স্বজনের পরিচয় নিশ্চিত হওয়ায় সন্তষ্টি প্রকাশ করেছে নিহতের পরিবারের সদস্যরা।বিজ্ঞানীরা বলছেন, ডিএনএ পরীক্ষায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। যাদের পরিচয় এখনও পাওয়া যায়নি আগামীতে তাদের পরিচয় বের করতেও কার্যকর ভূমিকা রাখবে এ প্রযুক্তি বলেই আশাবাদ তাদের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories