বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

আমেরিকান গাড়ি নির্মাতা ফোর্ড মোটর ভারতে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৫ বার

আমেরিকান গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড মোটর ভারতে গাড়ি উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। কয়েক বছর ধরে ভারতের বাজারে টিকে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পেরে উঠল না বিশ্ববিখ্যাত অটোমোবাইল কোম্পানিটি। ভারতে কারখানা পরিচালনা খরচ দিন দিন বাড়তে থাকায় এবং আমেরিকান ব্র্যান্ডের চাহিদা নিম্নমুখী হওয়ায় গত ১০ বছরে ২০০ কোটি মার্কিন ডলার লোকসান হয়েছে ফোর্ডের। বৃহস্পতিবার কোম্পানিটির এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

ফোর্ডের বিবৃতিতে বলা হয়, চেন্নাই ও গুজরাটে অবস্থিতি দুটি গাড়ি নির্মাণ কারখানায় ভারতীয় বাজারের জন্য উৎপাদন অবিলম্বে বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এ দুই কারখানা থেকে এশিয়ার অন্যান্য দেশের জন্য গাড়ি উৎপাদন ২০২২ সাল নাগাদ বন্ধ হয়ে যাবে। বছরের পর বছর কারখানার উৎপাদন খরচ বাড়তে থাকায় ভারতে লোকসান বাড়ছে।

তবে গাড়ি প্রস্তুত না করলেও ভারতের দুটি কারখানায় রফতানির জন্য ইঞ্জিন উৎপাদন অব্যাহত রাখবে ফোর্ড। এছাড়া ভারতের বাজারেও ব্যবসা চালিয়ে যাবে কোম্পানিটি। তবে ভারতের বাজারে বিক্রির জন্য অন্যান্য দেশের কারখানা থেকে গাড়ি আমদানি করা হবে। বিশ্ববিখ্যাত অটোমোবাইল এ ব্র্যান্ডের এমন সিদ্ধান্তে প্রায় ৪০০০ কর্মীর চাকরি হুমকির মুখে পড়েছে।

উল্লেখ্য যে ১৯৯৫ সালে ভারতে প্রবেশ করে ফোর্ড মোটর। ভারতের ক্রমবর্ধমান বাজারে ব্যবসা বাড়ানোর লক্ষ্য ছিল আমেরিকান কোম্পানিটির। তবে পরবর্তীতে ভারতের স্থানীয় এবং জাপানি ব্র্যান্ডের প্রভাবে বাজারে সুবিধা করতে পারেনি ফোর্ড। একই কারণে এর আগে ২০১৭ সালে অপর আমেরিকান প্রতিষ্ঠান জেনারেল মোটরসও ভারতে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেয়। এবার সে পথেই হাঁটল ফোর্ড মোটর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories