শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

নোয়াখালীতে আওয়ামী লীগের সমাবেশে প্রকাশ্যে গুলির ঘটনায় গ্রেফতার-৪

জেলা প্রতিনিধি, নোয়াখালী
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৩ বার

নোয়াখালীতে আওয়ামী লীগের তিন পক্ষের সমাবেশকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিনের ৪ অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার ও বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার রাতে এ ঘটনায় সুধারাম থানার উপ-পরিদর্শক কামাল উদ্দিন বাদী হয়ে চারজনকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতাররা হলেন- অস্ত্রধারী মো. রাফেজ, সহযোগী মো. আবুল হায়াত রায়হান প্রাকাশ খালাশী রায়হান, মো. ইউনুছ ও নুরুল আমিন। গত রবিবার বিকালে জেলা শহর মাইজদীতে বিবাদমান তিন পক্ষের পাল্টাপাল্টি শোডাউনকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। তখন নোয়াখালী জেলা স্কুলের সামনে প্রধান সড়কে গোলাগুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ৩৮ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়- অস্ত্র হাতে বেশ কয়েকজন যুবক দৌড়াচ্ছেন এবং দুইজন প্রকাশ্যে গুলি ছুড়ছেন। গুলি ছোড়ার ঘটনায় রাজনৈতিক প্রতিপক্ষরা একে অপরকে দায়ী করে আসছেন। এ বিষয়ে পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম জানান, অস্ত্রধারীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিনের অনুসারী। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories