মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

যুক্তরাষ্ট্রে স্কুল খোলার পর ব্যাপক হারে করোনা আক্রান্ত হচ্ছে শিশুরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৭১ বার

করোনা মহামারিতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংক্রমণ ও বেশি মৃত্যু হয়েছে। ভয়াবহ ধাক্কা কিছুটা সামলে স্কুল খুলে দেওয়ার পর নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বিশ্বের প্রভাবশালী এই দেশটি। স্কুল খুলে দেওয়ার পর সেখানকার শিশুরা ব্যাপক হারে করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছে।গত ২ সেপ্টেম্বর আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস ও চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশনের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, আগের এক সপ্তাহে দেশটিতে প্রায় ২ লাখ ৫২ হাজার শিশু আক্রান্ত শনাক্ত হয়েছে।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে লাখ লাখ শিশু ক্লাসরুমে ফিরেছে, আর এর মধ্য দিয়ে দেশটি নতুন করে আবার গভীর এক সঙ্কটের মধ্যে পড়ছে। প্রতি সপ্তাহে রেকর্ডসংখ্যক শিশু করোনায় আক্রান্ত হচ্ছেন।খবরে বলা হয়েছে, করোনা মহামারির শুরুর পর থেকে ৫০ লাখেরও বেশি শিশু করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে গত আগস্ট মাসেই শনাক্ত হয়েছে সাড়ে ৭ লাখেরও বেশি এবং এটি ‘দ্রুতগতিতে’ বৃদ্ধি পাচ্ছে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ।পরিসংখ্যান অনুযায়ী, প্রতি সপ্তাহে সংক্রমণের সংখ্যা জুন মাসের তুলনায় আগস্টের শেষের দিকে ৩শ গুণ বেড়েছে।সাপ্তাহিক প্রতিবেদন প্রকাশকারী সংস্থা আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস ও চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশন বলছে, বর্তমানে শিশুদের মধ্যে করোনায় মৃত্যু এবং গুরুতর অসুস্থতার এই হার ‘অস্বাভাবিক’। সংস্থাগুলো এ বিষয়ে আরও সতর্ক হওয়ার কথা বলেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories