মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

আফগানদের কাছে ক্ষমা চাইলেন আশরাফ গানি

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৭ বার

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানি দেশটির জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। ১৫ আগস্ট তালেবানরা কাবুলে প্রবেশ করার তিনি দেশ ছেড়ে যাওয়া গানি বুধবার টুইটারে বলেছেন, জনগণকে ছেড়ে যাওয়া কখনো তার ইচ্ছে ছিল না। টুইটারে প্রকাশ করা বিবৃতিতে আশরাফ গানি বলেছেন, রক্তাক্ত সংঘর্ষ এড়াতে প্রেসিডেন্ট প্যালেসের নিরাপত্তা নিয়োজিতদের অনুরোধে দেশ ছেড়েছেন তিনি। একই সঙ্গে বিবৃতিতে তিনি কোষাগার থেকে কোটি ডলার চুরির অভিযোগ অস্বীকার করেছেন।

আশরাফ গানি লিখেছেন, কাবুল ছেড়ে যাওয়া আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি মনে করি বন্দুক নীরব রাখা, কাবুল ও শহরের ৬০ লাখ মানুষের জীবন রক্ষার জন্য এ ছাড়া কোনো পথ ছিল না।সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থানরত গানি আরও লিখেছেন, আমার উত্তরসুরীর মতো এমনভাবে আমার অধ্যায়ের সমাপ্তি ছিল গভীর বেদনা ও অনুতাপের। আমি ভিন্নভাবে এটির সমাধান করতে পারিনি বলে আফগান জনগণের কাছে ক্ষমা চাইছি। খবর আল জাজিরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories