বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

বগুড়ার ধুনটে পৃথক অগ্নিকান্ডে ২ কৃষকের ৬টি গরুর মৃত্যু

জেলা প্রতিনিধি, বগুড়া
  • আপলোডের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৩ বার

বগুড়ার ধুনট উপজেলার বিলচাপড়ী ও আরকাটিয়া গ্রামে পৃথক অগ্নিকান্ডে কৃষকের ৬টি গরু ও ২টি ছাগল পুড়ে মারা গেছে। গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুই কৃষকের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জানাগেছে, ধুনট উপজেলার বিলচাপড়ী গ্রামের কৃষক শাহীন প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে তার গোলঘরে ৫টি গরু ও ২টি ছাগল রেখে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে তার গোয়াল ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনে পুড়ে শহীদের গাভীন গরু সহ ৫টি গরু ও ২টি ছাগলের মৃত্যু হয়। তবে স্থানীয় লোকজনের ধারনা কে বা কারা তার গোয়াল ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। অগ্নিকান্ডে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।অপরদিকে মঙ্গলবার দিবাগত রাতে আরকাটিয়া দক্ষিণপাড়া এলাকার কৃষক রহিম উদ্দিনের গোয়ালঘরে পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে তার ১ লাখ টাকা মূল্যের ১টি গরু পুড়ে মারা যায়।

ধুনট ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের ইনচার্জ হামিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। তবে বিলচাপড়ী গ্রামের কৃষক শাহীনের গোয়ালঘরে অগ্নিকান্ডের কোন সূত্রপাত পাওয়া যায়নি। তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ি কে বা কারা কৃষক শাহীনের গোয়াল ঘরে লাগিয়ে দিয়েছে।এছাড়া আরকাটিয়া গ্রামে কৃষক রহিম উদ্দিনের গোয়াল ঘরে মশার কয়েল থেকে পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন বলে জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories