শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

সভাপতি রেজওয়ানা চৌধুরী বন্যা, সম্পাদক কুমার বিশ্বজিৎ

বিনোদন ডেক্স
  • আপলোডের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৮৩ বার

সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি হলেন রবীন্দ্রসংগীতশিল্পী ও সংগঠক রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সাধারণ সম্পাদক হলেন আধুনিক বাংলা গানের পুরোধা কুমার বিশ্বজিৎ।

১৫ জুন সংগঠনটির চতুর্থ সাধারণ সভায় এই কমিটি চূড়ান্ত করা হয়। অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় দেশের বিভিন্ন প্রজন্মের ৫০ জন সংগীতশিল্পী অংশ নেন।

সংগঠনের উপদেষ্টা রফিকুল আলম ২০২১-২০২৩ সালের জন্য দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির নাম প্রস্তাব করেন। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন পায়। লাইনআপটি এমন-সভাপতি: রেজওয়ানা চৌধুরী বন্যা, সহসভাপতি: তপন চৌধুরী ও সামিনা চৌধুরী, সাধারণ সম্পাদক: কুমার বিশ্বজিৎ, সহসাধারণ সম্পাদক: হাসান আবিদুর রেজা জুয়েল, সাংগঠনিক সম্পাদক: জয় শাহরিয়ার, অর্থ সম্পাদক: চন্দন সিনহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক: সোমনুর মনির কোনাল
সংস্কৃতিবিষয়ক সম্পাদক: কিশোর দাস, প্রযুক্তি ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক: সাব্বির জামান, আইন ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক: মইদুল ইসলাম খান শুভ, দফতর সম্পাদক: ইউসুফ আহমেদ খান,কার্যকরী সদস্যবৃন্দ: রবি চৌধুরী, আঁখি আলমগীর, অনিমা রায়, আলিফ আলাউদ্দিন, লাবিক কামাল গৌরব, ইলিয়াস হোসেইন, সমরজিৎ রায়, পিন্টু ঘোষ, সন্দীপন দাস, সাজিয়া সুলতানা পুতুল ও সাহস মোস্তাফিজ। পাশাপাশি ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়। এই কমিটিতে আছেন ফেরদৌসী রহমান, সৈয়দ আবদুল হাদী, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, খুরশীদ আলম, রফিকুল আলম, ফকির আলমগীর, লিনু বিল্লাহ, শাহীন সামাদ, রথীন্দ্রনাথ রায়, পাপিয়া সারোয়ার, ফেরদৌস আরা, তপন মাহমুদ, ইয়াকুব আলী খান, ফাতেমা তুজ জোহরা, আবিদা সুলতানা, কিরণ চন্দ্র রায় ও শাফিন আহমেদ।

এতোদিন অস্থায়ী দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি রেজওয়ানা চৌধুরী বন্যা সমাপনী বক্তব্যে বাংলাদেশের সকল সংগীতশিল্পীর আর্থিক ও নৈতিক অধিকার আদায়ে সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে- এই প্রত্যয় ব্যক্ত করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories