সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ফরিদপুরে ১০ বীরাঙ্গনাকে সংবর্ধনা

জেলা প্রতিনিধি,ফরিদপুর
  • আপলোডের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৫ বার

ফরিদপুরে ১০ বীরাঙ্গনাকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।মঙ্গলবার রাতে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী প্রগতি সহায়ক সমিতি এ সংবর্ধনা প্রদান করেন।

পল্লী প্রগতি সহায়ক সমিতির সহযোগিতায় ও শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মো: আলীমুজ্জামান।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খান।শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির ফরিদপুর শাখার সভাপতি মো: সাজ্জাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল, রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভি জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, পৌর কাউন্সিলর বিধান কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা  পি কে সরকার, প্রল্লী প্রগতি সহায়ক সমিতির পরিচালক অর্থ মো: ওয়াজেদ আলী, পরিচালক কার্যক্রম মো: আকরাম হোসেন, জোনাল ম্যানেজার শেখ মিজানুর রহমান, শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির ফরিদপুরের সদস্য সচিব কেন্দ্রীয় সদস্য সচিব দিব্যেন্দু দিপ, শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির ফরিদপুরের সদস্য সচিব উৎপল সরকার।পরে প্রধান অতিথি পুলিশ সুপার মো: আলীমুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খান ১০ জন বীরাঙ্গনার হাতে প্রত্যেকে ৫হাজার টাকা ও একটি করে শাড়ি উপহার দেন।সংবর্ধনা পাওয়া বীরাঙ্গনার হলেন, ছিয়ারন বেগম, নুরজাহান বেগম, লালমতি বেগম, মিনি বেগম, মনোয়ারা বেগম, ফুলমতি বেগম, মনোয়ারা বেগম, চারুবালা, চপলা রানী দাস, মায়া রানী সরকার।জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠারে শুভ সূচনা করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories