সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

শিউলির সুবাসে শরতকাল, বিদায় নিচ্ছে গরম

বগুড়া প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার

প্রকৃতিতে এখন শরতের আবহ। গাছের ডালে ডালে ফুটতে শুরু করেছে শিউলি ফুল। ভোরের বাতাসে শিউলির মিষ্টি সুবাস আর শিশিরভেজা ঘাস জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের বার্তা। ধীরে ধীরে কমছে গরমের তীব্রতা, অন্যদিকে অনুভূত হচ্ছে শীতের আগমনী স্পর্শ। সামনে হেমন্তকাল। তারপর শীতকাল। গ্রামগঞ্জে শীতের আবহে শীতকাল মনে হয়। এখন ভোরের দিকে বাইরে বের হলে বাতাসে হালকা শীতশীত অনুভূত হচ্ছে। অনেকের ঘুম ভাঙছে মৃদু ঠান্ডা বাতাসে। ঘরের ফ্যানও আগের মতো সারাক্ষণ চালানোর প্রয়োজন হচ্ছে না। ভোরের দিকে অনেকেই ফ্যান বন্ধ করে দিচ্ছেন।
প্রকৃতির এই ছোট ছোট পরিবর্তনই যেনো জানান দিচ্ছে শীত আর খুব বেশি দূরে নয়। শরতের নীল আকাশ, সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলা আর শিউলির সুবাসে গ্রামবাংলার প্রকৃতি নতুন রূপ ধারণ করেছে। ভোরের শিশির আর হালকা ঠান্ডা বাতাসে মানুষের মনেও তৈরি হচ্ছে শীতের দিনের প্রত্যাশা। বাংলাদেশে শীতকাল অনেকের কাছেই প্রিয়। শীতের সকালে খেজুরের রস, পিঠাপুলি, কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং নির্মল প্রকৃতি মানুষের মনে আলাদা আনন্দ এনে দেয়। তাই গরমের বিদায় ও শীতের আগমনের এই পরিবর্তন প্রকৃতিপ্রেমী মানুষের মনে ইতোমধ্যে আনন্দের বার্তা ছড়িয়ে দিয়েছে। প্রকৃতির এই পালাবদলে একদিকে যেমন শরতের সৌন্দর্য উপভোগ করছেন মানুষ, অন্যদিকে তেমনি শীতের আগমনের অপেক্ষায় রয়েছেন তারা। শিউলির সুবাস আর ভোরের হালকা শীতল বাতাস যেনো নীরবে বলছে “শীত আসছে, শীত আসছে।
বগুড়া নন্দীগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা অসিম কুমার রায় বলেন, এখন ভোরের দিকে শীতল বাতাস বইছে। তাই ভোরে ফ্যান বন্ধ করে দিতে হয়। গরম প্রায় সবারই অসহ্য লাগে। এ কারণে আমরা শীতের জন্য অপেক্ষা করি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories