বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতে আবারও করোনায় মৃত্যু বেড়েছে

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১০১ বার

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে ফের বেড়েছে মৃত্যু ও সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৭৫ জন, মৃত্যু হয়েছে ৩৬৯ জনের। আগের দিনের চেয়ে ৭৯ জনের মৃত্যু বেড়েছে।আজ বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম এনডিটিভি।

এর আগে মঙ্গলবার দেশটিতে আক্রান্ত হয়েছিলেন ৩১ হাজার ২২২ জন, মৃত্যু হয়েছিল ২৯০ জনের। কিন্তু পর দিনই ফের মৃত্যু ও সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ল।এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৪১ হাজার ৪১১ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ৩০ লাখ ৯৬ হাজার ৭১৮ জন।গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ বেড়েছে।গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনের পেছনে ভূমিকা রেখেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories