মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

৪১ বন্দি কারাগারে আগুনে পুড়ে অঙ্গার

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৯০ বার

ইন্দোনেশিয়ার পশ্চিমে বেনটেন প্রদেশে একটি কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৪১ বন্দি মারা গেছে। আহত হয়েছেন ডজনেরও বেশি মানুষ।

বুধবার (৮ সেপ্টেম্বর) দেশটির সরকারের মুখপাত্র ও মিডিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে টাঙ্গেরাং কারাগারে সি ব্লকে আগুন লাগে। রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

দেশটির আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের মুখপাত্র রিকা অপ্রিয়ন্তি বলেন, কর্তৃপক্ষ এখনো সেখানে কার্যক্রম অব্যাহত রেখেছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানান তিনি।

অগ্নি নির্বাপন বিভাগের তদন্তকারীরা বলছেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে।

আরও পড়ুন: হাসপাতালে বন্যার পানি ঢুকে ১৭ করোনারোগীর মৃত্যু

রিকা অপ্রিয়ন্তি বলেন, কারাগারের ওই ব্লকে মাদক সংক্রান্ত মামলার আসামিদের রাখা হতো। সেখানে ১২২ জন বন্দির ধারণক্ষমতা ছিল।

কিন্তু সেখানে কতজন বন্দি ছিল সে বিষয়ে রিকা অপ্রিয়ন্তি নিশ্চিত করেননি। কিন্তু আগুন ছড়িয়ে পড়ার পর সেখানে বন্দিদের অতি ভিড় লক্ষ্য করা গেছে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে অবস্থিত টাঙ্গেরাং শহর শিল্প-কারখানা ও নির্মাণ শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত।

দেশটির সরকারের চলতি সেপ্টেম্বর মাসের একটি তথ্য অনুযায়ী, টাঙ্গেরাং শহরের কারাগারে ৬০০ বন্দিকে রাখার জায়গা থাকলেও সেখানে দুই হাজারেরও বেশি বন্দিকে রাখা হয়েছিল।

ইন্দোনেশিয়ার পুলিশের মুখপাত্র ইউসুরি ইউনুস স্থানীয় মেট্রো টিভিকে বলেন, অগ্নিকাণ্ডে ৭৩ জন সামান্য আহত হয়েছে। আহতদের দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যারা অক্ষত রয়েছেন তাদেরকে কারাগার কমপ্লেক্সে আলাদা ব্যবস্থায় রাখা হয়েছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলেও জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories