মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

মিয়ানমারে মুসলিমবিরোধী উগ্র ভিক্ষুকে মুক্তি দিলো জান্তা সরকার

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৪ বার

মিয়ানমারের উগ্র মুসলিমবিরোধী জাতীয়তাবাদী বৌদ্ধ ভিক্ষু বিরাত্থুকে মুক্তি দিয়েছে দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তা। সোমবার প্রকাশিত এক সামরিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, বিরাত্থুর বিরুদ্ধে সবধরণের অভিযোগ খারিজ করে তাকে মুক্তি দেয়া হচ্ছে। বর্তমানে তিনি এক সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে কোন হাসপাতালে তিনি রয়েছেন বা মুক্তির পর তার অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু বিবৃতিতে জানানো হয়নি।

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মান্দালয় শহরের বাসিন্দা বিরাত্থু তার উগ্রবাদী প্রচারণার জন্য খ্যাতি লাভ করেন। ২০০১ সালে দেশটিতে মুসলিমবিরোধী নাইন সিক্স নাইন দলে যুক্ত হন তিনি।

২০০৩ সালে প্রথম জেলে যান বিরাত্থু। ২০১০ সালে মুক্তি পাওয়ার পর আরো জোরদারভাবে উগ্রবাদী তৎপরতায় নিজেকে যুক্ত করেন তিনি।

দুই বছর পর মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমবিরোধী উসকানি দিয়ে দাঙ্গা পরিস্থিতি তৈরির মাধ্যমে বিরাত্থু আলোচনায় আসেন।
 
২০১৩ সালের জুলাইয়ের টাইম ম্যাগাজিনের প্রচ্ছদচিত্রে ‘বৌদ্ধ সন্ত্রাসের মুখ’ শিরোনামে তার ছবি প্রকাশ হয়।

উগ্রবাদী তৎপরতার জন্য মিয়ানমারের সর্বোচ্চ বৌদ্ধ কর্তৃপক্ষ ২০১৭ সালে এক বছরের জন্য ধর্ম প্রচারের জন্য তাকে নিষেধাজ্ঞা দেয়। ২০১৮ সালে ফেসবুকে তার একাউন্ট বন্ধ করে দেয়।

৫৩ বছর বয়সী এই ভিক্ষু নিয়মিতভাবেই অং সান সু চির সরকারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছিলেন। উগ্রবাদী প্রচারণার জন্য ২০১৯ সালে মে মাসে তার বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলায় গত বছর বিরাত্থুকে গ্রেফতার করা হয়েছিলো। সূত্র : আলজাজিরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories