নীলফামারী সৈয়দপুরে অবাঙালী রাজাকার প্রয়াত নঈম খানের ছেলে দিলনেওয়াজ খানকে স্থানীয় আওয়ামী লীগ ও এর সব অঙ্গ এবং সহযোগী সংগঠন থেকে বহিস্কার করায় আনন্দে উদ্বেলিত হয়ে দলীয় নেতা কর্মিরা মিষ্টি বিতরণ করেছেন। গতকাল (৫ সেপ্টেম্বর) রবিবার রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে ওই মিষ্টি বিতরণ করা হয়।গতকাল রবিবার সকাল ১১ টায় রাজাকার পূত্র দিলনেওয়াজ খানকে সৈয়দপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও সৈয়দপুর পৌর আওয়ামী লীগের যুব এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক পদ থেকে বহিস্কারের বিষয়টি স্থানীয় সংবাদকর্মীদের কাছে এক সাংবাদ সম্মেলনে নিশ্চিত করা হয়। এরই প্রেক্ষিতে গতকাল রাতে দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়।
ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বাবু বলেন, রাজাকার পুত্র দিলনাওয়াজ খানের সংগঠন বিরোধী নানা কার্যকলাপের বিষয়ে গত ২৬ আগষ্ট’ পৌর আওয়ামী লীগের সভায় সকলের সম্মতিক্রমে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ সভার সিদ্ধান্ত কেন্দ্রে পাঠানো হয়।সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন জানান, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দলের মধ্যে রাজাকারের সন্তানের কোন ঠাঁই নেই, তাই আজ আমরা তাঁর নির্দেশনা বাস্তবায়ন করতে পেরেছি। ওই রাজাকার পূত্রকে বহিস্কারের মধ্যদিয়ে সৈয়দপুর আওয়ামী লীগ আজ করঙ্ক মুক্ত হয়েছে। ওই রাজাকারের সন্তাননা স্থানীয় কিছু নেতাদের পৃষ্টপোষকতায় দলের মধ্যে অনুপ্রবেশ করে সংগঠন বিরোধী নানা কার্যকলাপের মধ্যদিয়ে দলকে বিনষ্ট করার কৌশল করে। তার বহিস্কারের মধ্যদিয়ে আজ দল তথা সৈয়দপুরবাসী আনন্দিত।
Leave a Reply