সোমবার, ১১ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩

জেলা প্রতিনিধি, সিলেট
  • আপলোডের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৫ বার

র‌্যাব-৯ সিলেটের অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে ১৯ কেজি গাঁজাসহ ৩ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় এসব তথ্য নিশ্চিত করেন- র‌্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ নাহিদ হাসান ও সিনিয়র এএসপি একেএম কামরুজ্জামান।

এর আগে সন্ধ্যায় তাদের নেতৃত্বে হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার চন্দনা কলেজ রোডের রফিক ম্যানসনের পূর্ব দিকে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন র‌্যাব সদস্যরা।এ অভিযানে ১৯ কেজি গাঁজা, ৩টি মোবাইল, ৩টি সিমকার্ডসহ ওই ৩ জনকে গ্রেপ্তার হয়।পরে মামলা দায়ের করে আলামতসহ এই ৩ জনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories