রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

গিনিতে অভ্যুত্থান : সরকার পতনের দাবি সেনাবাহিনীর

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৫ বার

আফ্রিকার দেশ গিনিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট আলফা কোন্দেকে পদচ্যুত করে ক্ষমতা দখলের দাবি করেছে দেশটির সেনাবাহিনী।রবিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে সরকার পতনের ঘোষণা দেন বিদ্রোহী সেনারা।

এর আগে সকালেই প্রেসিডেন্ট ভবনের সামনে গোলাগুলির শব্দ শোনা যায়। এর কয়েক ঘণ্টা পরই সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সামরিক বাহিনীর সদস্যদের প্রেসিডেন্ট কোন্দেকে ঘিরে থাকতে দেখা যায়। পরে বাহিনীটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় প্রেসিডেন্টকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ আরও কয়েকজন নেতাকেও গ্রেফতার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।সরকারের ব্যাপক দুর্নীতি, অব্যবস্থাপনা আর দারিদ্র্য ঠেকাতে ব্যর্থতার জেরে ক্ষমতা দখল করা হয় বলে জানায় তারা। স্থল ও আকাশপথে দেশটির সব সীমান্ত এক সপ্তাহের জন্যে বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। অন্যদিকে, সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা নস্যাতের দাবি করেছে গিনির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
খবর বিবিসি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories