রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

হালুয়াঘাট পৌরসভার উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীনদের জিআর তহবিল থেকে অর্থ প্রদান

জেলা প্রতিনিধি, সমীর সরকার
  • আপলোডের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৪ বার

ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার উদ্যোগে কোভিড-১৯ করোনা মহামারী চলাকালীন লক-ডাউনে ক্ষতিগ্রস্থ কর্মহীন বিভিন্ন পেশার ২০০ মানুষের মাঝে জিআর তহবিল থেকে ১০০০ টাকা করে নগদ’র মাধ্যমে বিতরন করা হয়। মটর শ্রমিক, হোটেল শ্রমিক, ক্ষুদ্র ব্যাবসায়ীদের মাঝে এ অর্থ বিতরন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পৌর মেয়র জনাব খায়রুল আলম ভূঞা বলেন, করোনা’য় ক্ষতিগ্রস্থ সাধারণ নিম্ম আয়ের মানুষের মাঝে সাহায্য সহায়তা অব্যাহত থাকবে।
এসময় তিনি পৌরবাসী সকলকে বাংলাদেশ সরকার কর্তৃক বিধি নিষেধ মেনে চলাসহ চলমান এডিস মশা নিধন ও নিয়ন্ত্রণে নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিছন্ন রাখা, যত্রতত্র ময়লা আর্বজনা না ফেলার আহবান জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories