বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

পদ ছাড়তে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৯ বার

জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা তার ক্ষমতাসীন দলের সদস্যদের বলেছেন, তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী ৩০ সেপ্টেম্বর দেশটির ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচন করা হবে। তাতে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন দলটির বর্তমান প্রেসিডেন্ট সুগা। এর মাধ্যমে তিনি তার জায়গায় অন্য কাউকে দায়িত্ব পালন করার সুযোগ তৈরি করে দিলেন। জাপানের সরকারি সংবাদ সংস্থা এনএইচকে বিষয়টি নিশ্চিত করেছে।লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সেক্রেটারি-জেনারেল তোশিহিরো নিকাই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকের (শুক্রবার) মিটিংয়ে সুগা বলেছেন, তিনি করোনা মোকাবেলার উপর জোর দিতে চান। তিনি দলের নেতা নির্বাচনে প্রার্থী হবেন না। সত্যি বলতে আমি বিস্মিত হয়েছি। কিন্তু আমি মনে করি, তিনি গভীরভাবে চিন্তা করে সিদ্ধান্তটি নিয়েছেন।

গত সেপ্টেম্বরে স্বাস্থ্যগত কারণে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শিনজো অ্যাবে। তারপর দায়িত্ব পান সুগা। দেশটির প্রধানমন্ত্রী দেখতে পেয়েছেন যে, তার সমর্থন ৩০ শতাংশের নিচে নেমে গেছে। বর্তমানে দেশটি করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে।চলতি বছরেই জাপানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কার্যত এলডিপি দলের প্রধান হওয়া মানে জাপানের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত হয়ে যাওয়া।সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়। দেশটিতে করোনার এই সময়ে যেন অলিম্পিক আয়োজন না করা হয় সেজন্য আন্দোলন হয়েছিল। তা সত্ত্বেও ইওশিহিদে সুগা অলিম্পিক আয়োজনের পক্ষেই অনড় থাকেন। তাছাড়া দেশটির সরকার যথাযথভাবে করোনা মোকাবেলা না করতে পারায় সুগাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories