মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

কুর্দিস্তানে বাস দুর্ঘটনায় নিহত-১৪

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৭১ বার

ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তানে এক মিনিবাস দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তানে এ দুর্ঘটনা ঘটেছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আইআরএনএর বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। দেশটির আধাসরকারি বার্তাসংস্থা আইএসএনএ অবশ্য জানিয়েছে, দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬ জন এবং আহতের সংখ্যা ১২।আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, মিনিবাসটি কুর্দিস্তানের মারিভান শহর থেকে কামিয়ারান শহরের দিকে যাচ্ছিল। সড়কটি ছিল পাহাড়ি এবং চালকের দোষেই বাসটি খাদে পড়ে এ পরিমাণ হতাহত হয়েছে।ইরানের সড়ক যোগাযোগব্যবস্থা বেশ ভাল, কিন্তু প্রতিবছরই ব্যাপক সংখ্যক সড়ক দুর্ঘটনা হয় দেশটিতে। সড়ক দুর্ঘটনায় বিশ্বের যেসব দেশ শীর্ষে আছে, তাদের মধ্যে অন্যতম ইরান। অধিকাংশ ক্ষেত্রেই দুর্ঘটনার প্রধান কারণ থাকে চালকের অদক্ষতা বা গাড়ির ফিটনেস সমস্যা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories