বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

আফগানিস্তানের নতুন সরকারপ্রধান বারাদার

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৭ বার

শুক্রবার আফগানিস্তানে যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, তার প্রধান হতে যাচ্ছেন মোল্লা আবদুল গনি বারাদার। অন্যদিকে দেশটির ধর্মীয় বিষয়সমূহ তদারকের দায়িত্ব পেতে যাচ্ছেন হাইবাতুল্লাহ আখুনজাদা।তালেবান সূত্রের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আফগানিস্তানে যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, তার শীর্ষ নির্বাহী হিসেবে তিন তালেবান নেতার নাম রয়েছে- মোল্লা আবদুল গনি বারাদার, তালেবান বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই।

মোল্লা আবদুল গনি বারাদার বর্তমানে তালেবান বাহিনীর রাজনৈতিক শাখার প্রধান হিসেবে দায়িত্বরত আছেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ তালেবান সদস্য রয়টার্সকে বলেন, ‘নতুন সরকার ঘোষণার যাবতীয় প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। সব শীর্ষ নেতা ইতোমধ্যে কাবুলে এসে পৌঁছেছেন।’এছাড়া তালেবান বাহিনীর সর্বোচ্চ ধর্মীয় নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা দেশটির ধর্মীয় বিষয় এবং ইসলামি বিধিবিধান অনুযায়ী প্রশাসন পরিচালনার বিষয়ে নতুন সরকারের প্রধান উপদেষ্টা বা নীতি নির্ধারক হিসেবে থাকবেন বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন অপর এক তালেবান সদস্য।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories