বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

দেড় কোটি ডোজ করোনা টিকা নষ্ট করেছে যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৮২ বার

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় প্রয়োজন বিপুল পরিমাণ টিকা। করোনা টিকা তৈরি বা ক্রয় ও মজুদে উন্নত দেশগুলো এগিয়ে থাকলেও এ ক্ষেত্রে অনিশ্চয়তায় রয়েছে বিশ্বের বেশিরভাগ দেশ। তবে বিশ্বব্যাপী এ সংকটের মধ্যেও গত ১ মার্চ থেকে যুক্তরাষ্ট্র কমপক্ষে এক কোটি ৫১ লাখ ডোজ টিকা ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, অতীতে করা ধারণা চেয়েও এই সংখ্যা অনেক বেশি বড়। এ ছাড়া নষ্ট হওয়া ও ফেলে দেওয়া বহু সংখ্যক ডোজ টিকা সম্ভবত এখনো গণনার বাইরে রয়ে গেছে। কারণ টিকা নষ্টের এই তথ্য ফার্মেসি, অঙ্গরাজ্যসহ বিভিন্ন তথ্যদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করা। এর পরও কমপক্ষে সাতটি মার্কিন অঙ্গরাজ্য এবং বড় বড় কেন্দ্রীয় সংস্থাগুলো এই হিসাবের বাইরে রয়ে গেছে। অর্থাৎ নষ্ট হওয়া বা ফেলে দেওয়া টিকার পরিমাণ আরও বেশি হতে পারে।

টিকা নষ্ট হওয়ার কারণগুলোও বেশ ভিন্ন ভিন্ন। এর মধ্যে রয়েছে- টিকার শিশি ভেঙে যাওয়া, টিকা পাতলা করার ক্ষেত্রে ত্রুটি, হিমায়িত স্থানে টিকা সংরক্ষণের ক্ষেত্রে ত্রুটি, একটি শিশিতে থাকা ডেজের তুলনায় টিকা গ্রহীতার সংখ্যা কম থাকা এবং শিশি ব্যবহার শুরুর পর নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে না পারা।যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত প্রায় ৪৪ কোটি ডোজ করোনা টিকা প্রয়োগ করেছে এবং দেশটির মোট জনসংখ্যার ৫২ শতাংশ মানুষ এখন পর্যন্ত টিকার ডোজ সম্পূর্ণ করেছে। এছাড়া এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি আমেরিকান করোনা টিকার তৃতীয় ডোজ সম্পন্ন করেছেন।এদিকে চলতি মাসের শেষের দিক থেকে সব মার্কিনিকে তৃতীয় ডোজের আওতায় আনার পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories