বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

ক্ষতির মুখে পড়তে পারে মহাকাশ স্টেশন : রাশিয়া

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৩ বার

মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম ও যন্ত্রপাতির কারণে আন্তজাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) অপূরণীয় ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার এক কর্মকর্তা। ভ্লাদিমির সলোভিমোভ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেছেন, মহাকাশ স্টেশনের রুশ অংশের ইন-ফ্লাইট ব্যবস্থার অন্তত ৮০ শতাংশই মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া স্টেশনে ছোট একটি ফাটল দেখা গেছে, যা সময়ের সঙ্গে সঙ্গে বড় পারে বলেও সতর্ক করেন তিনি।

রাশিয়া প্রায়ই মহাকাশ স্টেশনের যন্ত্রপাতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে থাকে। এ ছাড়া ২০২৫ সালের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে দেওয়ারও ইঙ্গিত দিয়ে রেখেছে তারা।রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান এবং কয়েকটি ইউরোপীয় দেশের যৌথ প্রকল্প হিসেবে ১৯৯৮ সালে নির্মাণ করা হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। ১৫ বছর জীবনকালের জন্য এর নকশা করা হয়।মহাকাশ স্টেশনটির রুশ অংশের শীর্ষ নির্মাতা কোম্পানি এনারজিয়ার প্রধান প্রকৌশলী ভ্লাদিমির সলোভিমোভ গত বছর সতর্ক করে বলেন স্টেশনের বেশিরভাগ যন্ত্রপাতি বদলের সময় হয়েছে। মহাকাশ স্টেশনে ফাটল দেখা দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘এটি খারাপ আর দেখা যাচ্ছে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এটি বাড়বে।’গত কয়েক বছরে রাশিয়ার মহাকাশ কর্মসূচিতে বেশ কয়েকবার বাজেট কমানো হয়েছে। এ ছাড়া এ কর্মসূচি ঘিরে দুর্নীতির অভিযোগও সামনে এসেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories