মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

উত্তরপ্রদেশে অজানা জ্বরে ৫২ শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৭১ বার

ভারতের উত্তরপ্রদেশে ক্রমেই বাড়ছে অজানা জ্বরের প্রভাব। প্রদেশটিতে ১২ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ আগস্ট) সেপ্টেম্বর) ফিরোজাবাদ মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়ে একটি শিশুকে দেখতে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার তারও মৃত্যু হয়েছে। এই নিয়ে সেখানে গত ১৫ দিনে ৫২ শিশুর প্রাণ কাড়ল অজানা জ্বর।ফিরোজাবাদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল সঙ্গীতা আনেজা জানিয়েছেন, এ মুহূর্তে হাসপাতালে ২৪০ জন শিশু ভর্তি আছে। সবাই ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসকরা বলছেন, ভর্তি হওয়া শিশুদের মধ্যে ডেঙ্গু ও ম্যালেরিয়ার উপসর্গও রয়েছে। তবে কারও করোনা ধরা পড়েনি।

অজানা জ্বরে আক্রান্ত শিশুদের রক্তে প্লাটিলেটের ঘাটতি রয়েছে। পাশাপাশি রয়েছে প্রবল জ্বর। সরকারি দলের পাশাপাশি লখনউয়ের কিং জর্জেস মেডিকেল ইউনিভার্সিটির বিশেষ দল প্রতিটি মৃত্যুর কারণ খতিয়ে দেখে সরকারকে রিপোর্ট দেবে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ।অন্যদিকে এত শিশু এক সঙ্গে অজানা জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হওয়ায় হাসপাতালে জায়গার অভাব দেখা দিয়েছে। হাসপাতালের কর্মীরা বলছেন, প্রতি ঘণ্টায় ৮ থেকে ১০ জন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। ফলে হাসপাতালে বেডের চরম সংকট দেখা দিয়েছে। আলাদা ওয়ার্ড করেও পরিস্থিতি সামলানো যাচ্ছে না।অজানা জ্বরের দাপটে ফিরোজাবাদে স্কুল বন্ধ করে দিতে হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ফিরোজাবাদের জেলাশাসক চন্দ্রবিজয় সিংহ ৬ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি-বেসরকারি সব স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
খবর আনন্দবাজার

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories