সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

কাবুল বিমানবন্দরে চালু হলো আন্তর্জাতিক ফ্লাইট

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৪ বার

আফগানিস্তান রাষ্ট্রীয় বিমান এবং কাবুল এয়ারপোর্টকে সচলের জন্য সহায়তা করতে কাতারের একটি টিম দেশটিতে পৌঁছেছে। বুধবার তারা কাবুল বিমানবন্দরে পৌঁছায়। সোমবার মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর এই প্রথম কোনও আন্তর্জাতিক ফ্লাইট আফগানিস্তানে নামলো। আফগানিস্তান ছাড়ার আগে আরিয়ানা আফগান এয়ারলাইন্সের বাণিজ্যিক বিমান, সামরিক বিমান এবং হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত করে যায় মার্কিন বাহিনী। কাতারের ওই টিমটি কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট করে কাবুল বিমানবন্দরে অবতরণ করে।

কাতারের একজন কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা এবং বিমানবন্দরের কার্যক্রম সচল রাখার জন্য কারিগরি সহায়তা প্রদান করবে কাতারের এই দলটি। তিনি জানান, নতুন তালেবান প্রশাসনের অনুরোধক্রমে ওই দলটিকে কাবুল পাঠানো হয়েছে।কাতারের ওই কর্মকর্তা জানান, এই টিম কিভাবে কাজ করবে এবং বিমানবন্দরের নিরাপত্তা বিষয়েও আলোচনা চলছে। এর আগে মঙ্গলবার একজন তালেবান নেতা এবং আরিয়ানার কর্মকর্তারা জানান, মার্কিন বাহিনী বিমানবন্দর ছাড়ার আগে বেসামরিক বিমান এবং এয়ারপোর্টের টার্মিনাল এবং রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত করে যায়।আরিয়ানা আফগান এয়ারলাইন্সের রক্ষণাবেক্ষণ পরিচালক আহমেদ সাইয়ার রাহাত বলেছেন, বিমানগুলোকে আকাশে উড়াতে কমপক্ষে ১০ মিলিয়ন ডলার খরচ হবে। আর এজন্য সময় লাগবে এক মাস। সূত্র: আনাদোলু এজেন্সি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories