বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

বরিশালে ইউএনও-পুলিশের মামলায় ১২ আসামীর জামিন

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৬ বার

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবন ও পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার ১২ আসামীর জামিন মঞ্জুর করেছেন আদালত।আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কোতয়ালী থানার জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তা (জিআরও) এসআই খোকন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ৯ আসামির জামিন হয়। এনিয়ে ইউএনও ও পুলিশের দায়েরকৃত পৃথক দুই মামলায় গ্রেফতারকৃত ২১ আসামির জামিন আবেদনই মঞ্জুর হলো।

জিআরও এসআই খোকন চন্দ্র দাস জানান, দুই মামলায় গ্রেফতার ১২ আসামির জামিন চেয়ে গত ২৯ আগস্ট আবেদন করা হয়। তখন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন মো. আনিচুর রহমান। তিনি জামিন আবেদন গ্রহণ করে ২ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।আজ (বৃহস্পতিবার) শুনানি শেষে আবেদন করা ১২ আসামির জামিন মঞ্জুর করা হয়। যারা জামিন পেলেন তারা হলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক হাসান মাহমুদ বাবু, সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্না, ত্রাণ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, রূপাতলী বাস টার্মিনালের পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রায়পাশা-কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু, লিটন ঘোষ, মোঃ রাকিব, শুভ হাওলাদার, শাহিনুল ইসলাম শাহিন, শুভ ঘোষ, মোঃ অলিউল্লাহ, মিরাজ গাজী ও হারুন অর রশিদ। আসামিদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস জানান, গত ২৫ আগস্ট দুই মামলায় গ্রেফতার ৯ জনের জামিন মঞ্জুর করেন আদালত।আজ (বৃহস্পতিবার) বাকী ১২ জনের জামিন মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। প্রসঙ্গত: বরিশাল সদর উপজেলা কম্পাউন্ডে গত ১৮ আগস্ট শোক দিবসের ব্যানার অপসারণ করাকে কেন্দ্র করে পুলিশ-আনসার ও আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে পুলিশ-আনসারসহ অন্তত ৫০ নেতাকর্মী আহত হন। এছাড়া গুলিবিদ্ধ হন তিন নেতাকর্মী।

এ ঘটনায় ১৯ আগস্ট কোতয়ালী থানার এসআই শাহজালাল ও ইউএনও মুনিবুর রহমান বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ ৬০৩জনকে আসামী করে পৃথক দুটি মামলা দায়ের করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories