রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

আড়াইহাজারে ডাকাত-পুলিশ গোলাগুলি, পুলিশসহ আহত ৫

জেলা প্রতিনিধি,নারায়নগঞ্জ
  • আপলোডের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৯ বার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশ গুলিবিদ্ধসহ আহত হয়েছেন পাঁচজন। 

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার গোপালদী বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, পুলিশের এএসআই সোহরাব (৩৫) গুলিবিদ্ধ, ডাকাতের দায়ের কোপে আহত দোকানের কর্মচারী রাজু (২০), কুদ্দুস ( ১৫), সুধাচন্দ্র দাস (২৫) ও বলাই চন্দ্রকে (৫০) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১টার দিকে বাজারের প্রায় সকল দোকান-পাট বন্ধ ছিল। এরই মধ্যে ৩টি স্বর্ণের  দোকানে ভেতরে বসে দোকানের কর্মচারীরা কাজ করছিল। ঘটনার সময় স্পিডবোড ও ট্রলার দিয়ে ২০/২৫ জন মুখোশধারী ডাকাত দল এক সাথে ৩টি দোকানে হানা দেয়। এ সময় খবর পেয়ে গোপালদী বাজারের ডিউটিরত পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি শুরু করে। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। ৫-৭ মিনিট চলে ডাকাত-পুলিশ গুলিবিনিময়। 

এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে থানার ওসি আনিচুর রহমান মোল্লার নেতৃত্বে আশপাশের সকল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল বাজারের বিপ্লব বিশ্বাস, বলাই সরকার ও আমির হোসেনের দোকান থেকে ১৪ ভরি স্বর্ণ ও ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। 

গোপালদী বাজার বণিক সমিতির সভাপতি জাকির হোসেন মোল্লা বলেন, সময়মত পুলিশ না আসলে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারতো। 

আড়াইহাজার থানার ওসি আনিছুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে আমরা বাজারের চারদিকে ঘিরে ফেলি। তাই বড় ধরনের কোনো বিপদ হয়নি। 

তিনি আরো বলেন, ডাকাতের সাথে গুলি বিনিময় করার সময় ১৭ রাউন্ড গুলি করতে হয়েছে। ডাকাতদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories