রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জর্ডানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার ও ফেরত ৫৩ বিজিবি’র সফল তৎপরতা বি.কে. বাড়ি এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত ও মোবাইল ছিনতাই যেন নিত্যদিনের স্বাভাবিক চিত্র দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান ব্রিকসের যৌথ ঘোষণায় ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বরিশালের গৌরনদীতে ১০ বান্ডিল চোরাই ক্যাবলসহ আটক-২

জেলা প্রতিনিধি,বরিশাল
  • আপলোডের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৩ বার

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকা থেকে চোরাই ১০ বান্ডিল অ্যালুমিনিয়াম ক্যাবলসহ দুজন অভিযুক্ত চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এই অভিযান চালায় গৌরনদী থানা পুলিশ। এ ঘটনায় আটক ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে গৌরনদী থানায়।

গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, পিরোজপুরের নেছারাবাদ থেকে বিপুল পরিমাণ চোরাই 
অ্যালুমিনিয়াম ক্যাবল মাহিলাড়া এলাকায় এনে মজুদ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালায়।এসময় ১০ বান্ডিল চোরাই অ্যালুমিনিয়াম ক্যাবলসহ মেহেদী হাসান (২৯) ও ফয়জুল্লাহ (৪৫) নামে দুই ব্যক্তিকে আটক করে তারা। বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় জব্দ করা হয় ওই ক্যাবল। যার বর্তমান বাজার মূল্য ১৭ লাখ ১১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. আফজাল হোসেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories