রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

হাতে ‘ডোন্ট লাভ মি বিচ’ লিখে কার উদ্দেশে বার্তা পরীমণির

অনলাইন বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯১ বার

মাদক মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বুধবার সকাল সাড়ে ৯ টায় কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসেন পরীমনি। এসময় তার পড়নে ছিল সাদা টি-শার্ট, মাথায় সাদা ওড়না, চোখে কালো রোদচশমা। কারাফটক থেকে যখন সাদা গাড়ি বের হলো সানরুফ খুলে উঁচু হয়ে দাঁড়ালেন পরীমণি। ভক্ত-শুভাকাঙক্ষীদের মধ্যে যারা কারাফটকে অপেক্ষায় ছিলেন তাদের হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। এসময় তার হাতের তালুতে ‘Dont love (প্রতীকী চিহ্ন) me Bitch’ লেখা দেখা যায়। 

মেহেদী দিয়ে এই লেখাটি অনেকেরই চোখে পড়ে। হাতে লাভ চিহ্নও ছিল। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা শুরু হয়ে গেছে। তবে পরীমণির এই বার্তা কাদের জন্য সেই প্রশ্ন উঠেছে।এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) জামিন পান তিনি। ৫০ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। তার জামিনের খবর পেয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে সংবাদকর্মী ও উৎসুক জনতা ভিড় করেন। কিন্তু মঙ্গলবার তিনি মুক্তি পাননি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ শরীফ জানান, মঙ্গলবার পরীমণির জামিন হলেও সঠিক সময়ে জামিনের কাগজ কারাগারে না পৌঁছানোয় তাকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। আজ সকালে তার জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেফতার করে র‌্যাব। রিমান্ডের সময়সীমা বাদে কাশিমপুর কারাগারে ১৯ দিন ছিলেন চিত্রনায়িকা পরীমণি। আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবার সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories