শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

সিদ্ধিরগঞ্জে চাঁদা আদায়ের অভিযোগে গ্রেফতার-১

জেলা প্রতিনিধি,নারায়নগঞ্জ
  • আপলোডের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৯ বার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত ছবি প্রকাশের হুমকি দিয়ে চাঁদা আদায়ের অভিযোগে মো. কামরুজ্জামান (২০) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার আসামি কুড়িগ্রামের ভুড়ঙ্গমারীর সোনাহাট এলাকার ফজলুল হকের ছেলে।বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১’র সদর দফতরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল তানভীর পাশা এসব তথ্য নিশ্চিত করেন।

তানভীর পাশা  জানান, একজন ভুক্তভোগী অভিযোগ করেন যে তার ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে কামরুজ্জামান তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগীকে সামাজিকভাবে হেয় করার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা চাঁদা আদায় করে। 

র‌্যাব-১১’র অধিনায়ক আরও জানান, গ্রেফতার আসামি ভুক্তভোগীর ল্যাপটপ ঠিক করে দেয়ার সময় তার ল্যাপটপ থেকে ব্যক্তিগত ছবি কৌশলে হাতিয়ে নেয়।

ওই আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম নেয়া হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories