সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৪৪ বার

মহামারি করোনার প্রকোপে বিপর্যস্ত ভারতে টানা পাঁচ দিন দৈনিক সংক্রমণের সংখ্যা ৪০ হাজারের বেশি থাকার পরে আজ কিছুটা কমেছে। এদিন দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩০ হাজার ৯৪১ জন।আজ মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৮৮০ জন।

এদিকে দেশটিতে সংক্রমণের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৫০ জনের। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৩৮ হাজার ৫৬০ জনের।পরিসংখ্যান অনুসারে দেশটির কেরালা রাজ্যের অবস্থা সবচেয়ে বেশি সংকটে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৬২২ জন। কেরালার পাশাপাশি মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশেও গত ২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories