মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

ফের হামলার মুখে কাবুল বিমানবন্দর, একে একে ছুটে এল পাঁচটি রকেট !

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১০৮ বার

আরও একবার হামলার মুখে পড়ল কাবুল বিমানবন্দর। সোমবার সকালে হামিদ কারজাই বিমানবন্দর লক্ষ্য করে একে একে পাঁচটি রকেট ছুটে আসে।

বিমানবন্দরের বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম অবশ্য রকেটগুলোকে ধ্বংস করতে পেরেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আপাতত হামলার নেপথ্যে আইএস খোরাসানের জঙ্গিরাই রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আমেরিকার সেনাবাহিনী।২৪ ঘণ্টা আগেই কাবুল বিমানবন্দরে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি ধ্বংস করেছে আমেরিকার সেনাবাহিনী। বিমানবন্দরের হামলার জন্যই গাড়িটি সেখানে আনা হয়েছিল বলে আশঙ্কা করেছে আমেরিকার সেনা।

সোমবার সকালের হামলা সেই ঘটনারই প্রত্যাঘাত বলে ধারণা করা হচ্ছে।

সোমবার হামিদ কারজাই বিমানবন্দরের কাছে কাবুলের লাব-এ জার স্কোয়ারের একটি গাড়ি থেকে রকেটগুলো ছোড়া হয় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। সূত্র: সিএনএন

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories