শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

কাশ্মীরের ক্ষতি করতে পারবে না তালেবান: ভারতীয় সেনাবাহিনী

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৮৫ বার

তালেবানের পক্ষ থেকে কাশ্মীরে কোনো বিপদের আশঙ্কা নেই। তাই তালেবানের নিয়ে অযথা ভয় পাওয়ারও কোনো কারণ নেই বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর ১৫ কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল ডিপি পাণ্ডে। 

গতকাল রবিবার দেশটির জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে কাশ্মীর স্টেডিয়ামে কাশ্মীর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘কাশ্মীর সম্পূর্ণ সুরক্ষিত। এটি আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’উল্লেখ্য, পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে দীর্ঘ ১০৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে আফগানিস্তানের। সীমান্ত লাগোয়া ১২টি আফগান প্রদেশ রয়েছে। অন্যদিকে, কাশ্মীরে এই সীমান্ত লাগোয়া এলাকাগুলো হল খাইবার পাখতুঙ্খাওয়া, বালোচিস্তান এবং গিলগিট বালিস্তান। যা আপাতত পাক নিয়ন্ত্রণে।

তালেবান গোষ্ঠী আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পরেই সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে গতকাল রবিবার ভারতীয় সেনাবাহিনীর ১৫ কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল ডিপি পাণ্ডে সেই প্রশ্নের জবাবে বলেন, কাশ্মীরের নিরাপত্তা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সূত্র: আনন্দবাজার পত্রিকা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories