সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

পেরুতে মাঝ নদীতে দুই নৌকার সংঘর্ষ, মৃত্যু-১১

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৭৯ বার

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় রবিবার (২৯ আগস্ট) দেশটির আমাজন অঞ্চলে এই ঘটনা ঘটে। খবর আল-জাজিরা।

এদিকে এক বিবৃতিতে দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে পেরুর সরকার। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টিভি পেরু জানিয়েছে, রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে পেরুর আমাজন অঞ্চলের মুয়ুনা এলাকার হুয়ালগা নদীতে এই দুর্ঘটনা ঘটে।ভোর ও সকালের মাঝামাঝি সময় হওয়ার কারণে সেসময় নদীতে ঘন কুয়াশা ছিল এবং যাত্রীবোঝাই একটি নৌকা ও পণ্যবাহী বার্জের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর যাত্রীবোঝাই কাঠের নৌকাটি নদীতে ডুবে যায় এবং এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর জীবিত ফিরে আসা ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, পরিবারের সদস্যদের নিয়ে ডুবে যাওয়া নৌকায় করে ভ্রমণে বেরিয়েছিলেন অনেকে। নৌকায় সেসময় প্রায় ২০ জন শিশুও ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories