রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

বাড়িতে মাদক, ১২ ঘণ্টার জেরায় জবাব দিতে পারেননি আরমান কোহলি

অনলাইন বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৯১ বার

সন্দেহের তালিকায় ছিলেন। তার জেরে টানা ১২ ঘণ্টা জেরা করা হয়। জেরায় মেলে একাধিক অসংগতি। আর তারপরই রবিবার সকালে গ্রেফতার হলেন বলিউড অভিনেতা আরমান কোহলি। 

ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা বা এনসিবি তাকে গ্রেফতার করেছে। আজই তাকে আদালতে তোলা হবে। ‘বিগ বস ৭’-এর প্রতিযোগী আরমানের মুম্বাইয়ের বাড়ি থেকে প্রচুর পরিমাণ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে।মুম্বাইয়ে মাদক পাচার চক্রের হদিশ পেতে কোমর বেঁধে লেগেছে এনসিবি। জোরকদমে চলছে তদন্ত। মাদক কাণ্ডে ধৃত বেশ কয়েকজনকে জেরা করে আরমান কোহলির যোগসাজশের কথা জানতে পারেন তদন্তকারীরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার অভিনেতার আন্ধেরির বাড়িতে যান এনসিবি কর্মকর্তারা। তার বাড়িতে তল্লাশি চালিয়ে কোকেন বাজেয়াপ্ত করা হয়।

এরপর তদন্তকারীরা অভিনেতাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একটানা ১২ ঘণ্টা ধরে জেরার পর আরমান কোহলিকে রবিবার সকালে গ্রেফতার করে এনসিবি। মুম্বাইয়ে এনসিবি’র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানান, মাদককাণ্ডের তদন্তে যথাযথভাবে প্রশ্নের জবাব দিতে পারেননি অভিনেতা। সূত্রের খবর, কীভাবে মাদক তার কাছে এরো, মাদককাণ্ডে তার যোগসাজশ সম্পর্কেই জানতে চাইবেন তদন্তকারীরা। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories