রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা, তিন ভবন মালিককে জরিমানা

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
  • আপলোডের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৮৮ বার

নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় তিন ভবন মালিকের গুনতে হয়েছে ২০ হাজার টাকা জরিমানা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ভ্রাম্যমাণ আদালত রবিবার সকালে নগরীর সানকিপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। জরিমানার পাশাপাশি ভবন মালিকদের এসময় সতর্ক করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এই অভিযানের নেতৃত্ব দেন। আর ডেঙ্গু প্রতিরোধে এই কার্যক্রম পরিদর্শন করেন পরিদর্শন করেন মসিক সচিব রাজীব কুমার সরকার। অভিযান চলাকালে তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি নাগরিক সচেতনতার সমন্বয় থাকা জরুরী। তাই আমাদেরকে ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে। না হলে মশক নিধন কার্যক্রম এবং অভিযান ব্যর্থ হয়ে যাবে।’অভিযানে মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব জানান, এ নিয়ে গত দুই মাসে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম চলমান থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories