বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

কাজাখস্তানে সামরিক ঘাঁটিতে পরপর ১০ বার বিস্ফোরণ, নিহত ১২

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৭৬ বার

কাজাখস্তানের একটি সামরিক ঘাঁটির অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর জেরে পরপর ১০ বার বিস্ফোরণ ঘটেছে সেখানে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৯৮ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নুরলান ইয়েরমেকবায়েভ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, ঝাম্বিল প্রদেশের তারাজে সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে আগুন লেগে ১০ বার বিস্ফোরণ ঘটেছে। 

তিনি আরও জানান, প্রকৌশল কাজের জন্য বিস্ফোরক সংরক্ষিত ছিল। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে, তা এখনও জানা যায়নি। বিষয়টি জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

বিস্ফোরণের পর পার্শ্ববর্তী এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট। সূত্র: রয়টার্স, আল-আরাবিয়্যাহ, ডেইলি সাবাহ

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories