বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

মানবিক কারণে সীমান্ত খুলে দিল উজবেকিস্তান

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২২৪ বার

কাবুলে আইএসের আত্মঘাতী হামলার পর গতকাল শুক্রবার থেকে মানবিক কারণে সাময়িক সময়ের জন্য সীমান্ত খুলে দিয়েছে উজবেকিস্তান। এছাড়াও দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োইয়েভ উত্তরাঞ্চলীয় নাভোই প্রদেশে আফগান সীমান্ত পরিদর্শন করেছেন।

আনাদোলুর বরাত দিয়ে প্রেসিডেন্ট শাভকাত আরও জানান, উজবেকিস্তানে কোনো ধরনের হামলা না চালানোর বিষয়ে তালেবান নেতা আব্দুল গনি বারাদারের সঙ্গে দুই বছর আগেই আলোচনা হয়েছে। আফগানিস্তানের মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় আমাদের সহায়তা চাইলে আমরা তাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।তিনি আরও বলেন, তালেবান চাইলে আমরা রেলপথে বিদেশি খাদ্য সহায়তা আফগানিস্তানের মাজার-ই শরিফে পৌঁছে দিতে পারবো। কারণ আমাদের সঙ্গে ওই প্রদেশের সরাসরি রেল যোগাযোগ আছে।   

উল্লেখ্য, আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হয়। এ ঘটনার পরই মানবিক বিপর্যয়ের মধ্যে সীমান্ত খুলে দিল প্রতিবেশী দেশ উজবেকিস্তান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories