সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেলওয়ের প্রচারণা

আফগানিস্তানে আইএসকে লক্ষ্য করে ড্রোন হামলা চালাল আমেরিকা

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৭১ বার

আফগানিস্তানে ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শুক্রবার কাবুলের পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশের একটি স্থানে এই ড্রোন হামলা চালানো হয়।কাবুল বিমানবন্দরের বাইরে ভয়াবহ আত্মঘাতী জোড়া বিস্ফোরণের একদিন পর এই হামলা চালাল আমেরিকা। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে- প্রাথমিকভাবে পাওয়া তথ্য বলছে, যাকে লক্ষ্য করে হামলা করা হয়েছে, তাকে হত্যা করা সম্ভব হয়েছে। তবে কোনও সাধারণ নাগরিকের মৃত্যুর তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। এরপর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এ হামলার নেপথ্যের লোকজনকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। বাইডেন বলেন, পেন্টাগনকে হামলাকারীদের লক্ষ্য করে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।

কাবুলের ওই জোড়া বিস্ফোরণের ঘটনায় ১৩ মার্কিন সেনাসহ অন্তত ১৭৫ জন নিহত হয়েছেন। বহু মানুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। সেদিন থেকেই দেশত্যাগে ইচ্ছুক আফগানদের ভিড় বাড়তে থাকে কাবুল বিমানবন্দরে। টানা দুই দশকের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীসহ অন্যান্য বিদেশি বাহিনীর সঙ্গে নানাভাবে সহযোগী হিসেবে কাজ করা আফগানদের অনেকেই নিরাপত্তার কথা ভেবে দেশ ছেড়ে যেতে চাইছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories