মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

আফগান ‘হুমকি’ যৌথভাবে মোকাবেলা করবে চীন-রাশিয়া

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৩৯ বার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মত হয়েছেন যে তাদের দেশ আফগানিস্তান ‘হুমকি’ যৌথভাবে মোকাবেলা করার ব্যাপারে প্রচেষ্টা জোরদার করবে। তালেবানরা দেশটির ক্ষমতা দখল করে নেয়ায় এমন হুমকি দেখা দিয়েছে। বুধবার ক্রেমলিন এ কথা জানায়। ক্রেমলিনের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ফোনালাপের সময় এ দুই নেতা সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলা এবং আফগানিস্তান ভূখণ্ড থেকে আসা মাদক পাচার রোধে প্রচেষ্টা জোরদার করার ব্যাপারে তাদের প্রস্তুতির কথা ব্যক্ত করেন।

এ ছাড়া তারা আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব এবং পার্শ্ববর্তী অঞ্চলের দেশগুলোতে ছড়িয়ে পড়া অস্থিরতা মোকাবেলার বিষয়ে আলোচনা করেন।পুতিন ও শি দ্বিপাক্ষিক যোগাযোগ জোরদার এবং সাংহাই সহযোগিতা সংস্থাকে (এসসিও) অধিক শক্তিশালী করার ব্যাপারেও সম্মত হয়েছেন। আগামী মাসে তাজিকিস্তানে এ সংস্থার সম্মেলন হওয়ার কথা রয়েছে।কাবুলের নতুন নেতৃত্বের ব্যাপারে মস্কো সাবধানী আশাবাদ ব্যক্ত করেছে। এদিকে আফগান জঙ্গিরা শরণার্থী হিসেবে প্রতিবেশি দেশগুলোতে ঢুকে পড়তে পারে বলে পুতিন সতর্ক করে দিয়েছেন।আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের দেশগুলোর হস্তক্ষেপের সমালোচনা করে পুতিন  বলেন, মস্কো দেশটিতে সাবেক সোভিয়েত ইউনিয়নের চালানো দশক-ব্যাপী আগ্রাসন থেকে ‘শিক্ষা গ্রহণ’ করেছে।এদিকে ১৫ আগস্ট তালেবান দ্রুত আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর চীন জানায়, তারা দেশটির সাথে ‘বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক’ গড়তে প্রস্তুত রয়েছে।
খবর এএফপি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories