বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

নাইজেরিয়া প্রেসিডেন্টের একমাত্র ছেলের বিয়েতে বিমান, জাঁকজমক ও চাকচিক্যের ছড়াছড়ি

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৮৭ বার

করোনাভাইরাস মহামারীর মধ্যে নাইজেরিয়ায় প্রেসিডেন্টের একমাত্র ছেলে ইউসুফ বুহারির বিয়ে হয়েছে দেশটির অন্যতম প্রধান ধর্মীয় নেতার মেয়ে জাহরা নাসির বায়েরোর সঙ্গে। বর-কনের দেখা হয়েছিল যুক্তরাজ্যে। সেখানে পড়তে গিয়েছিলেন তারা। নাইজেরিয়ার কানে রাজ্যে আয়োজিত দুই প্রভাবশালী পরিবারের সন্তানের বিয়েতে আড়ম্বরের কোনো কমতি ছিল না। এমির অব বিচি প্যালেসে এই বিয়ের অনুষ্ঠানে অংশ নেন কয়েক হাজার মানুষ। বিয়ে উপলক্ষে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। 

বরের পরিবার কনের পরিবারকে পাঁচ লাখ নাইরা দিয়েছে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সাধারণত বিয়েতে বর যে পরিমাণ অর্থ পরিশোধ করেন, এই অর্থের পরিমাণ তার চেয়ে ১০ গুণ বেশি।  

স্থানীয় সময় গত শুক্রবার ও শনিবার দুই দিন ধরে বিয়ের এ অনুষ্ঠান চলে। সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে ৭০টির বেশি ব্যক্তিগত বিমানে অতিথিরা আসেন।  বেশির ভাগ অতিথিই মাস্ক পরেছিলেন। বিয়ের অনুষ্ঠানটি পরিচালনা করছেন যোগাযোগমন্ত্রী ইমাম ইসা আলী পানতামি।

Bangladesh Pratidin

বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের গভর্নর, সংসদ সদস্য, মন্ত্রী ও রাজনৈতিক নেতা যোগ দেন। তাদের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুশারির পূর্বসূরি গুডলাক জোনাথন। ২০১৫ সালের নির্বাচনে বুশারি তাকে পরাজিত করেন। বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন গাম্বিয়ার ফার্স্ট লেডি ফাতৌমাতা বাহ ব্যারো ও প্রতিবেশী দেশ নাইজারের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু ইসোউফু।

Bangladesh Pratidin

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories