বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

আফগানিস্তান থেকে প্রত্যাহার সেনা মধ্য এশিয়ায় মোতায়েনের পরিকল্পনা, রাশিয়ার নিন্দা

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৭৫ বার

আফগানিস্তান থেকে প্রত্যাহার করা সেনা মধ্য এশিয়ার দেশগুলোতে মোতায়েনের পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করে এ পরিকল্পনার নিন্দা ও সমালোচনা করেছে রাশিয়া।

এ প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার হাঙ্গেরি সফরের সময় সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, মধ্য এশিয়ার দেশগুলো ও রাশিয়ার দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় মার্কিন সেনা মোতায়েন দেখতে চায় না মস্কো। রাশিয়া মনে করে, মার্কিন সেনা মোতায়েন করা হলে তাদের লক্ষ্য করে গেরিলা হামলা বেড়ে যাবে। যার ফলে এ অঞ্চল আবার অস্থিতিশীল হয়ে উঠবে।ল্যাভরভ বলেন, প্রথমত কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন বা সিএসটিও’র সদস্য দেশগুলোতে বিদেশি কোনও সেনা মোতায়েন করতে গেলে সব দেশের সম্মতি লাগবে। দ্বিতীয়ত, প্রয়োজন হলে মার্কিন সেনারা এসব দেশ থেকে আফগানিস্তানে বোমাবর্ষণ করবে। ফলে এসব দেশ আফগান গেরিলাদের স্বাভাবিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এ প্রেক্ষাপটে মধ্য এশিয়ার দেশগুলোর একটিও মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে রাজি হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। 

মধ্য এশিয়ার দেশগুলো সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। এসব দেশ স্বাধীন হওয়ার পরেও রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছে। সূত্র: প্রেসটিভি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories