বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

আফগানিস্তান ইস্যুতে ফোনালাপ তুর্কি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৭৫ বার

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুসোগ্লু ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

বুধবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম আনাদোলু এজেন্সি।এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, আফগানিস্তানে অব্যাহত দ্বিপাক্ষিক সহযোগিতা বজায় রাখার বিষয়ে ক্যাভুসোগ্লু ও ব্লিংকেন আলোচনা করেছেন। মার্কিন ও পশ্চিমা নাগরিক, সহযোগী আর বন্ধুদের আফগানিস্তান থেকে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যাপারে দ্বিপাক্ষিক প্রচেষ্টার বিষয়েও আলোচনা করা হয়।

এদিকে, আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তবে আমেরিকার নাগরিকদের দেশে ফেরানোর কাজ শেষ না হলে প্রয়োজনীয় ‘বিকল্প রাস্তা’ও খোলা রাখার কথা বলেছেন বাইডেন। 

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর দেশটির ক্ষমতা দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories