বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

গুয়ানতানামো বের সাবেক কারাবন্দী এখন আফগান প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৭৯ বার

১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর দেশটির ক্ষমতা দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর নতুন সরকারের দুই মন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করেছে তালেবান।

মঙ্গলবার তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের নতুন সরকারের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে গুয়ানতানামো বের সাবেক কারাবন্দী মোল্লা আবদুল কাইয়ুম জাকিরকে।মোল্লা আবদুল কাইয়ুম জাকির ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কিউবার কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার থেকে ২০০৭ সালে মুক্তি পান। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন জর্জ ডব্লিউ বুশ।

এর আগে ২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় মার্কিন বাহিনীর হাতে গ্রেফতার হন জাকির। তিনি গুয়ানতানামো বে কারাগারের আট নম্বর কয়েদি ছিলেন। পরে তাকে মুক্তি দেয়া হয়। কারণ, তিনি মার্কিন কর্মকর্তাদের বলেছিলেন যে তিনি আর আফগান যুদ্ধে অংশ নিবেন না।

কিন্তু মুক্তি পাবার কিছু দিন পরেই তিনি আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে সামরিক অভিযান পরিচালনা করেন। তালেবান কর্তৃপক্ষের সামরিক নেতা হিসেবে দায়িত্ব নেয়ার আগেই এ সামরিক অভিযান পরিচালনা করেন তিনি।

আশরাফ গনি সরকারের পতনের পর যে সকল তালেবান যোদ্ধারা আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করেছিলেন তাদের নেতৃত্ব দেন জাকির। সূত্র: রয়টার্স।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories