বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

ভালোবাসা দিয়ে তালেবানকে মানবিক করতে চান মাহিকা

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৬১ বার

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। এখন সরকার গঠনে মনোযোগ দিচ্ছে তালেবান। এই পরিস্থিতিতে দেশ ছাড়ার হিড়িক পড়েছে আফগানিস্তানে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী মাহিকা শর্মা। খবর নিউজ ১৮ বাংলার।

তিনি এক টুইট বার্তায় তালেবানের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি ওদের হাতে রাখি বাঁধব এবং ওদের বোন হয়ে যাব। আমি ওদের শেখাব কীভাবে নারীদের সম্মান করতে হয়। আমার মনে হয় তালেবানদের হাত থেকে এভাবেই আফগানদের বাঁচানো যাবে। ভালোবাসাই মানুষকে বদলাতে পারে। ইতিহাসেও দেখেছি কীভাবে আমাদের বোনেরা কত ডাকাতকে ভালো মানুষে পরিণত করেছে। আমার আফগান নারীদের জন্য চিন্তা হচ্ছে আর আমি ওদের জন্য সরব হচ্ছি, ওদের গণতন্ত্রের জন্য।’ 

এদিকে, তালেবানের ক্ষমতা দখলের পর বিভিন্ন দেশের হাজার হাজার নাগরিকদের সরিয়ে নেয়া হচ্ছে। ভারতও নিজ দেশের নাগরিকদের সরিয়ে আনতে শুরু করেছে। কাবুল থেকে ফিরেছেন দুই বাঙালি তমাল ভট্টাচার্য ও স্বরজিৎ মুখোপাধ্যায়। যদিও তারা তালেবানের ভিন্ন গল্প শুনিয়েছেন ভারতীয় মিডিয়াকে। দেখা গেছে, ভারতে ফিরেই তালেবানদের প্রশংসায় পঞ্চমুখ এই দুই ভারতীয়। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories